দক্ষিণ পূর্ব

বায়েজিদে সিএনজি অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপ, ২ নারী দগ্ধ

sathi
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫
পঠিত :
বায়েজিদে সিএনজি অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপ, ২ নারী দগ্ধ
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরের বায়েজিদে  সিএনজি চালিত একটি চলন্ত অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে নগরের বায়েজিদ থানাধীন  আতুরার ডিপো চামড়া গুদামের সামনে এ ঘটনা ঘটে।

আহত দুই নারী হলেন—রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া শান্তিনগর এলাকার কবির আহমেদের মেয়ে লায়লা (৫০) এবং জানালী হাট উজির আলী মাঝির বাড়ির বাদশা মিয়ার মেয়ে ঝরনা (৩০)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

অটোরিকশা চালক মো. জমির জানান, ভোরে অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশায় থাকা ৫ যাত্রীর মধ্যে দুইজন দগ্ধ হয়। অটোরিকশার সিলিন্ডারের লাইন টেনে ছিঁড়ে দেওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক  জানান, ভোরে আগুনে দগ্ধ সিএনজি অটোরিকশার দুই যাত্রী হাসপাতালে আসেন। তাদের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। চালক ও যাত্রীরা জানিয়েছেন, তাদের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে।  লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।