দক্ষিণ পূর্ব

সড়ক নিরাপত্তায় বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মনির ফয়সাল
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫
পঠিত :
সড়ক নিরাপত্তায় বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দক্ষিণপূর্ব ডেস্ক

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) "মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নগরীর সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, সিএমপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শরীফ হোসেন, সিএমপি, ট্রাফিক ডিভিশন (দক্ষিণ)-এর উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ লিয়াকত আলী খান, বিআরটিএ,  চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) কাজী মো. মাহবুবুল কবির, সিএমপি ট্রাফিক ডিভিশন (দক্ষিণ)-এর ট্রাফিক ইন্সপেক্টর বিপুল পাল ।

কর্মসূচির পরিসমাপ্তিতে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে প্রথম স্থান অধিকার করেন সপ্তম শ্রেণীর ছাত্রী তাসনিম জারা, দ্বিতীয় স্থান অধিকার করেন সপ্তম শ্রেণীর ছাত্র শান বড়ুয়া এবং তৃতীয় স্থান অধিকার করেন একাদশ শ্রেণির ছাত্রী মেহজাবিন পরবর্তীতে তাদেরকে পুরস্কৃত করা হয় ।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।