দক্ষিণ পূর্ব

বিএনপিকে ‘মুনাফেকির রাজনীতি’ বন্ধের আহ্বান মামুনুল হকের

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬
পঠিত :
বিএনপিকে ‘মুনাফেকির রাজনীতি’ বন্ধের আহ্বান মামুনুল হকের

ছবি : সংগৃহীত

বিএনপি সুবিধাবাদ ও ‘মুনাফেকির রাজনীতি’ করছে বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

 

শনিবার (৪ এপ্রিল) বাদ আসর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদ কার্যকর ও গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার’-এর দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এ কর্মসূচির আয়োজন করে।

 

মামুনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের যেসব অধ্যাদেশ ক্ষমতা বাড়ায়, সেগুলো বিএনপির পছন্দ হলেও জবাবদিহিতা নিশ্চিত করে এমন প্রস্তাবগুলো তারা এড়িয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিএনপি প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে গণভোটের বিরোধিতা করছে, যা তিনি ‘মুনাফেকি’ আচরণ হিসেবে উল্লেখ করেন।

 

বিএনপি চেয়ারপারসন পরিবারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, অতীতের ভুলের পুনরাবৃত্তি করলে তার পরিণতি ভালো হবে না। জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো নির্বাচন করার চেষ্টা না করার আহ্বানও জানান তিনি। একইসঙ্গে অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহের কথা তুলে ধরে বলেন, দেশের মানুষ সেই ইতিহাস ভোলেনি।

 

রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনায় প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদী রাজনীতি চলবে না। জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে দেশ পরিচালনার আহ্বান জানান তিনি। অন্যথায় রাজপথ ও সংসদে কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দেন।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন ডা. শফিকুল ইসলাম মাসুদ, আখতার হোসেন, রাশেদ প্রধান, মুস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতা।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।