দক্ষিণ পূর্ব

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফের ফ্রি মেডিকেল ক্যাম্প

saiful
প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬
পঠিত : ৪৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফের ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি দক্ষিণপূর্ব

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বায়েজিদ থানার মোহাম্মদপুর ২ নম্বর গলিতে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ নেন।

সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফের সহযোগিতায় এবং মুহাম্মদ শাহীনের পরিচালনায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা ও স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি ইমন আলী, মোহাম্মদ ওমর ফারুক, আবুল খায়ের, মিলন মিয়া, জামাল উদ্দীন রনি, এরশাদ, মোহাম্মদ রাশেদ ও মালেক জামাদারসহ সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরএইচ / সাইফুল 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।