নিজস্ব প্রতিবেদক
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, বিএনপি সব সময় জনগণের শক্তিকে বিশ্বাস করে। প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে বিএনপি জনগণের পাশে ছিল। দেশের শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামেও জনগণের পাশে থাকবে। বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি দিয়ে তারেক রহমান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। সেই নতুন বাংলাদেশে সামজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গিকার। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আমরা এক সঙ্গে অধিকার নিয়ে বাঁচব। তাই সকল শ্রেণি পেশার মানুষের অধিকার আদায়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতার আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর সদরঘাট পশ্চিম মাদারবাড়ী এলাকায় চট্টগ্রাম ১১ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষে সদরঘাট থানা যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি নেতাকর্মীদের প্রতি নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, সারাদেশে নির্বাচনের হাওয়া বইছে। ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। যেকোনো মূল্যে ফেরুয়ারিতেই নির্বাচন হতে হবে। তিনি নেতাকর্মীদের প্রতি ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার আহবান জানান।
সদরঘাট থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুর খাঁনের সভাপতিত্বে ও সদরঘাট থানা ছাত্রদলের আহবায়ক ইউনুস মিয়া জুয়েলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন জিয়া,আলহাজ্ব সালাউদ্দিন,মসিউল আলম স্বপন,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম,চট্টগ্রাম মহানগর জাসাসের আহবায়ক এম এ মুছা বাবলু,চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা,জামাল উদ্দিন জসিম,জিয়াউর রহমান জিয়া,মোস্তাফিজুর রহমান মোস্তাক, আইয়ুব খাঁন,প্রধান বক্তার বক্তব্য রাখেন সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াসির আরাফাত,আরো বক্তব্য রাখেন সদরঘাট থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ রাশেদ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল আবেদিন মুন্না,সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ আলম রাজু,সদরঘাট থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাহিদ আলী, প্রমুখ।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।