দক্ষিণ পূর্ব

ঈদের ব্যানার টাঙানো নিয়ে খুলশীতে সশস্ত্র সংঘর্ষে জড়িয়েছে বিএনপি -ছাত্রদল, গুলিবিদ্ধ ২

sathi
প্রকাশ : ২২ মার্চ ২০২৫
পঠিত :
ঈদের ব্যানার টাঙানো নিয়ে খুলশীতে সশস্ত্র সংঘর্ষে জড়িয়েছে বিএনপি -ছাত্রদল, গুলিবিদ্ধ ২
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরের  খুলশী থানা এলাকার কুসুমবাগ আবাসিক এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়েছে। একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষ।  

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা ৮টার দিকে দলীয় নেতার শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

গোলাগুলিতে অংশ নেতা একপক্ষ নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম ও আরেকপক্ষ নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলামের অনুসারী বলে জানা গেছে।

গুলিবিদ্ধ জিয়াদুর রহমান ও আনোয়ার হোসেন বিএনপি নেতা শাহ আলমের অনুসারী হিসেবে পরিচিত। এছাড়া ছুরিকাঘাতে আহত মো. রমিজ শরিফুলের অনুসারী। 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, দুইপক্ষের মধ্যে গোলাগুলিতে দুই জন গুলিবিদ্ধ হয়েছে। একজন ছুরিকাহত হয়েছেন। ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। জড়িতদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।