দক্ষিণ পূর্ব

ফ্যাসিস্টদের ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না: সরওয়ার আলমগীর

mainulislam
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫
পঠিত : ১১
ফ্যাসিস্টদের ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না: সরওয়ার আলমগীর
 নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটি চিহ্নিত গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিরূপ প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট শক্তির প্রেতাত্মারা নানা ছলচাতুরী করে আবারও জাতীয়তাবাদী শক্তিকে কোণঠাসা করতে চাইছে। 

সোমবার (১৪ জুলাই) ফটিকছড়ির বিবিরহাটে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন৷ দেশব্যাপী চলমান সন্ত্রাস, নৈরাজ্য, দেশ বিরোধী ষড়যন্ত্র, আইনশৃঙ্খলা অবনতি এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়৷ 

সরওয়ার আলমগীর আরও বলেন, ঐক্যবদ্ধ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের সকল পর্যায়ের কর্মীরা দলের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র সফল হতে দেবে না। চিহ্নিত এই ফ্যাসিস্ট অপশক্তির ‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা’ রুখে দেওয়া হবে। 

তিনি বলেন-বর্তমান সময়ে নানাবিধ সামাজিক অপরাধের বিভিন্ন মাত্রার প্রকাশ দেখা যাচ্ছে। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। অপরাধীদের গ্রেফতারে বরাবর বিএনপি বলে আসছে। তারপরও ষড়যন্ত্র থেমে নেই৷ একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিস্টরা। 

এ সময় তিনি পি আর পদ্ধতির সমালোচনা করে বলেন, ভোট দিবে এলাকার মানুষ এমপি হবে অন্য এলাকায়। এটি স্ব স্ব এলাকার মানুষ মানবে না৷ যে সংসদীয় এলাকায় নির্বাচিত হয়ে এমপি হবেন তিনি সংসদে গিয়ে ওই এলাকার উন্নয়ন করবে এটাই চান এলাকাবাসী৷ যে দলের লোকজন একে অপরকে কাফের বলেছিল, তারা কেন এখন এক হলো সেটা দেশের সচেতন মানুষ জানেন। 

ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন'র সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মহিন উদ্দিন আজম তালুকদার, ফরিদুল আলম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, বদিউল আলম তালুকদার, শফিউল আলম, নাছির উদ্দীন, খালেদ বাবুল, মুনসুর আলম চৌধুরী, হাফেজ জয়নাল আবেদীন, আবুল খায়ের, নাজিম উদ্দীন বাচ্চু, নুরুল হুদা, এস এম মনসুর চৌধুরী, আজম খান, ফয়েজ তারেক, শহিদুল ইসলাম, আহমেদ রশিদ চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, মো. এরশাদ, মো. হাসান, একরামুল হকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এম 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।