দক্ষিণ পূর্ব

বিএনপি সরকারের ১৮০ দিন,চবিতে ছাত্রদলের আনন্দ মিছিল

saiful
saiful
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ০২:১৯ দুপুর
পঠিত : ৭১
বিএনপি সরকারের ১৮০ দিন,চবিতে ছাত্রদলের আনন্দ মিছিল

মিছিল করছে চবি ছাত্রদল

Degchibarictg

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপি সরকারের ১৮০ দিনের সফলতা উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে মিছিলটি শহীদ মিনার চত্বর থেকে প্রশাসনিক ভবনের সামনে হয়ে বিবিএ অনুষদ প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের অনুপ্রেরণায় আমরা ক্যাম্পাসে একটি গুণগত, ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতির চর্চা করতে চাই। তবে এই পথের অন্যতম বড় বাধা হলো ছাত্ররাজনীতিকে ব্যবহার করে কোনো মহলের গুপ্ত এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, স্বচ্ছতা, জবাবদিহি, যুক্তি ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এসব অপতৎপরতা মোকাবিলা করতে হবে। প্রতিহিংসা, দখলদারত্ব ও সন্ত্রাসের পরিবর্তে শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়ে একটি দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।