নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর।
সরওয়ার আলমগীর বলেন, শহীদ রাস্ট্রপ্রতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বলেই ১৯৭১ সালে এদেশ স্বাধীনতা অর্জন করে। তিনি শুধু ঘোষণা দেননি রনাঙ্গনে যুদ্ধও করেছেন। শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা এ ফটিকছড়ি। বিএনপি হচ্ছে একমাত্র মুক্তিযুদ্ধের দল।
আলোচনা সভার সভাপতিত্ব করেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন। পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল হায়দার রাসেল ও উপজেলা ছাত্রদলের আহবায়ক নেতা মহিন উদ্দিন মেসির যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, আরশাদ হোসেন সেলিম চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা বজল আহম্মদ, নাছির উদ্দীন, মনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, খালেদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী, আবু আজম তালুকদার, শাহরিয়ার চৌধুরী, এয়াকুব শহিদ, জালাল চৌধুরী, মিয়া মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, শহিদুল ইসলাম প্রমূখ।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।