দক্ষিণপূর্ব ডেস্ক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল চারটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনেই এই বৈঠক হবে।
এর আগে গত বছরের মে মাসে লন্ডনে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছিল। সেই আলোচনার ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তাঁর সঙ্গে দেশে ফেরেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।