দক্ষিণ পূর্ব

জাতিকে এগিয়ে নিতে হলে ব্যবসাকে গুরুত্ব দিতে হবে: আনোয়ার ছিদ্দীক চৌধুরী

mainulislam
প্রকাশ : ১১ জুন ২০২৫
পঠিত :
জাতিকে এগিয়ে নিতে হলে ব্যবসাকে গুরুত্ব দিতে হবে: আনোয়ার ছিদ্দীক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:


আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের সদস্য বিশিষ্ট স্কলার আনোয়ার ছিদ্দীক চৌধুরী বলেছেন, চাকরি করার প্রবণতা ব্যবসায়ী হওয়ার মানুষিকতা নষ্ট করে ফেলে। শুধুুমাত্র চাকরি দিয়ে কোন সমাজ, দেশ উন্নত করতে পারে না। পৃথিবীতে ফিন্যান্সিয়াল সলভেন্সির দিকে তাকালে চীন এই ক্ষেত্রে এগিয়ে আছে। ক্ষুদ্র উদ্যোক্তা নয়তোবা বৃহৎ উদ্যোক্তা তারা তৈরি করছে। এতে দেশ এগিয়ে যাচ্ছে। এভাবে উন্নত চিন্তা আমাদের করতে হবে।

সীতাকুণ্ড বিজনেস ফোরামের আয়োজনে ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (১১ জুন)  সকালে সীতাকুণ্ড হোটেল ৯৯ এর হলরুমে এ অনুষ্ঠানের আযোজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস ফোরামের  উপদেষ্টা ডাঃ কামাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ডের কৃতি  সন্তান জসিম উদ্দিন আজাদ, পন্থিছিলা বিজ্ঞান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সবেক কাউন্সিলর মোহাম্মদ আবু তাহের, চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি তাওহিদুল হক চৌধুরী,  আ.ন.ম মোস্তফা নুর।

সীতাকুণ্ড বিজনেস ফোরামের আহবায়ক ও সাবেক   কমিশনার রায়হান উদ্দিন রেহান এর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন সাবেক কমিশনার রফিকুল আলম, সীতাকুণ্ড বিজনেস ফোরামের সদস্য সচিব  ও সাবেক   কমিশনার জয়নাল আবেদীন, ফোরামের সদস্য মোঃ লিয়াকত আলী, মোঃ জিয়াউল হোসেন মোঃ আলাউদ্দীনসহ বাজারের ব্যবসায়ীরা।

এম 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।