দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বিজনেস ফোরামের ইফতার ও আলোচনা সভা সম্পন্ন

sathi
প্রকাশ : ৫ মার্চ ২০২৫
পঠিত :
চট্টগ্রাম বিজনেস ফোরামের ইফতার ও আলোচনা সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবসায়ী থানা চট্টগ্রাম বিজনেস ফোরাম চান্দগাঁও ও মুরাদপুর অঞ্চলের মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (৫ মার্চ) নগরীর মুরাদপুরস্থ কে প্লাজায় উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাশেদুল আজম মঞ্জুর সভাপতিত্বে সরওয়ার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী ও চট্টগ্রাম ০৮ আসনের জামায়াত মনোনীত সংসদীয় প্রার্থী ডা.আবু নাসের।
প্রধান অতিথির বক্তব্যে আ.জ.ম ওবায়েদুল্লাহ বলেন, মাহে রমজানের উদ্দেশ্য তাক্বওয়া অর্জন করে মহান রবের সন্তুষ্টি অর্জন করা। তদ্রূপ এই তাক্বওয়ার মাধ্যমে আল্লাহ তায়ালার ভয় অন্তরে রেখে ব্যবসা করে জনগণের আস্থা অর্জন করাও আল্লাহ তায়ালা সন্তুষ্টির অংশ। আমরা যেমন সিয়াম পালন করে তাক্বওয়া অর্জন করতে পারি ঠিক এই নিয়মে আল্লাহ রাসুলের পন্থায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করে তাক্বওয়া অর্জন করা যায়।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিজনেস ফোরামের সভাপতি শাহজাহান মোঃ মহিউদ্দিন। আইবিডাব্লিউএফ চট্টগ্রাম মহানগর যুগ্ম সম্পাদক মোঃ হারুন উর রশীদ, সহ সভাপতি শওকত হোসেন প্রমুখ। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।