দক্ষিণ পূর্ব

বিজয়ের দিনে আমাদের অঙ্গীকার সবার আগে বাংলাদেশ : সাঈদ আল নোমান

মনির ফয়সাল
মনির ফয়সাল
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৬ বিকাল
পঠিত : ৪
বিজয়ের দিনে আমাদের অঙ্গীকার সবার আগে বাংলাদেশ : সাঈদ আল নোমান
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান বলেছেন,"আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, দিনটি আমার জন্য চির গৌরবের। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামে বিজয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত শহীদ বীর সন্তানের আত্মদানের প্রতি গভীর শ্রদ্ধা ও বিজয়ের এই মহান দিনে আমাদের অঙ্গীকার সবার আগে বাংলাদেশ।"

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) মাজারে পুষ্পার্ঘ্য অর্পণকালে তিনি এ কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মফিদুল ইসলাম মোহন, মোস্তাফিজুল করিম মজুমদার, প্রচার ও প্রকামনা সম্পাদক মঞ্জরুল ইসলাম,দপ্তর সম্পাদক ফারুক ইকবাল, সেলিনা আঞ্জুমান সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।