নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে বিনিয়োগ ও ডিজিটাল প্রবৃদ্ধি জোরদারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) জিয়াদ সাতারা।
রবি এমডি ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় করা এবং দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশ উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
সাক্ষাতে জিয়াদ সাতারা বাংলাদেশে রবি’র কৌশলগত অগ্রাধিকার ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি টেকসই প্রবৃদ্ধি, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং জাতীয় উন্নয়ন লক্ষ্যে অবদান রাখার ক্ষেত্রে রবি’র দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর অব্যাহত সহায়তা ও গঠনমূলক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন রবি সিইও।
বৈঠকে রবি আজিয়াটা পিএলসি’র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং ডিরেক্টর, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি শরীফ শাহ জামাল রাজ উপস্থিত ছিলেন।
আর এইচ/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।