দক্ষিণ পূর্ব

বিয়ের দুই মাস না পেরোতেই কুয়েতে সড়ক দুর্ঘটনায় সাদ্দামের মৃত্যু

Jobaer Raihan Jihan
Jobaer Raihan Jihan
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ০৮:২৯ সকাল
পঠিত : ৫৩
বিয়ের দুই মাস না পেরোতেই কুয়েতে সড়ক দুর্ঘটনায় সাদ্দামের মৃত্যু
Degchibarictg

কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রবাসী মো. কামাল উদ্দিন সাদ্দামের (৩৫)। মাত্র দুই মাস আগে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছিলেন তিনি। পরিবারের স্বপ্ন ছিল, আবার ছুটি নিয়ে দেশে ফিরবেন। তবে এবার আর জীবিত হয়ে দেশে ফেরা হলো না তাঁর।


নিহত কামাল উদ্দিন উপজেলার ১০ নম্বর ছলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছলিমপুর ফকিরহাট পশ্চিমপাড়া এলাকার প্রয়াত আব্দুল মোনাফের দ্বিতীয় ছেলে।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ আগস্ট) কাজ শেষে বাসায় ফেরার পথে কুয়েতের সুয়েগ এলাকায় সড়ক পার হয়ে একটি গ্যারেজের সামনে দাঁড়িয়ে ছিলেন কামাল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।


পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত ছিলেন কামাল উদ্দিন। মাত্র দুই মাস আগে ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে যোগ দিয়েছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বুকফাটা কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধা মা ও সদ্য বিবাহিত স্ত্রী।


মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।


নিহতের বড় ভাই গুলজার হোসেন জানান, কুয়েতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে কামাল উদ্দিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।


ছুটি শেষে কর্মস্থলে ফিরে নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন কামাল। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সেই স্বপ্ন—স্বজনদের কাছে এখন অপেক্ষা শুধু প্রিয় মানুষটির মরদেহ দেশে ফেরার। 


জেআরজে

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।