দক্ষিণ পূর্ব

বিশ্ববিদ্যালয়ের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

মনির ফয়সাল
প্রকাশ : ৯ জানুয়ারী ২০২৬
পঠিত :
বিশ্ববিদ্যালয়ের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল
দক্ষিণপূর্ব ডেস্ক 

বিশ্ববিদ্যালয় নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এই দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিগত সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের নেতাদের ঢুকতে দেওয়া হয়নি। যার কারণে তাদের সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এবং জাতীয় নির্বাচনে কখনোই প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারও কোনো প্রভাব ফেলবে না।’


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘গোটা দেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট নন তারা। রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে। বিএনপির অনেক নেতাকে হত্যা করা হয়েছে। আমরা এর ক্ষোভ জানিয়েছি নিন্দা জানিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে সে ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।’


সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করব সরকার এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এমন ঘটনার যেন পুরাবৃত্তি না হয়। এ বিষয়ে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবে।’

গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা চেয়েছিলাম জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক। সংস্কারের জন্য আমরাই তা অনেক আগে থেকে চেয়েছি। সংস্কার করা প্রয়োজন। তাই গণভোটকে না বলার কোনো কারণ নেই।’


ঠাকুরগাঁয়ে তারেক রহমানের আগমনের বিষয়ে তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান অবহেলিত অঞ্চলগুলোকে এগিয়ে নেওয়ার জন্য অনেক রকম কাজ করেছেন। সেই দৃষ্টিভঙ্গিতে নিঃসন্দেহে তারেক রহমানের সফর পিছিয়ে পড়া অঞ্চলকে অনেক বেশি অগ্রাধিকার দেবে।’

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।