দক্ষিণ পূর্ব

বিসিবি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার তামিম ইকবালের

shakhawat sohan
প্রকাশ : ১ অক্টোবর ২০২৫
পঠিত :
বিসিবি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার তামিম ইকবালের
স্পোর্টস ডেস্ক

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুরে বিসিবি ভবনে হাজির হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।

চূড়ান্ত যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ হলেও, শেষ পর্যন্ত স্বেচ্ছায় সরে দাঁড়ান তামিম। জানা গেছে, কয়েকটি ক্লাবকে বিসিবির কাউন্সিলরশিপ না দেওয়ায় অসন্তোষ থেকে তিনি এ সিদ্ধান্ত নেন।

খেলোয়াড়ি জীবন শেষে তামিম বোর্ডে যোগ দিয়ে বিশেষ করে ক্রিকেট অপারেশনে ভূমিকা রাখার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এবার আর সেই সুযোগ পাচ্ছেন না। ফলে নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, তামিম না থাকায় অন্য প্রার্থীদের জন্য জয়ের সম্ভাবনা বেড়ে যাবে।

এদিন মিরপুরে হেভিওয়েট প্রার্থী সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরুসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। দুপুর ১২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা ছিল।

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। গঠনতন্ত্র অনুযায়ী ২৫ পরিচালক নির্বাচিত হওয়ার পর তাদের ভোটে সভাপতি নির্বাচিত হবেন। পরিচালকদের মধ্যে ১০ জন আসবেন জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে, ১২ জন ক্লাব ক্যাটাগরি থেকে এবং একজন বিশ্ববিদ্যালয় ও সংস্থার ক্যাটাগরি থেকে।

এসএস 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।