দক্ষিণ পূর্ব

বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে পুলিশের সংবর্ধনা

RAFIQ HYDER
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫
পঠিত :
বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে পুলিশের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। 

বুধবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ‘পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলায় জন্ম নেওয়া মোট ৩৮ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে সম্মাননা তুলে দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীর সদস্যদের সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের রক্ত ও ত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা জাতির গর্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

তিনি আরও যোগ করেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধারা এ দেশের সূর্য সন্তান। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই বর্তমান ও আগামীর পুলিশ সদস্যদের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।