দক্ষিণ পূর্ব

বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেফতার

RAFIQ HYDER
প্রকাশ : ৭ আগস্ট ২০২৫
পঠিত :
বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেফতার
দক্ষিণপূর্ব ডেস্ক 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা একটি মামলায় তদন্তের অংশ হিসেবে কলিমুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। দুদকের রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেফতার করে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডিবি জানায়, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক এই উপাচার্যকে গ্রেফতার দেখানো হয়েছে।

দুদক গত ১৮ জুন এ বিষয়ে মামলা করে। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়। তারা হলেন—বেরোবির সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক একেএম নূর-উন-নবী, অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এমএম হাবিবুর রহমান।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ডেভেলপমেন্ট প্রকল্পে অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেন এবং অনুমোদন ছাড়া ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি সম্পাদন করেন। এছাড়া নিরাপত্তা জামানতের টাকা এফডিআর করে লোন দেয়ার মাধ্যমে সরকারের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।