দক্ষিণ পূর্ব

বৈছাআ নেতা নিজাম উদ্দিন সাময়িক বহিষ্কৃত, চাঁদাবাজির অভিযোগে পুলিশের কাছে নারীর চিঠি

shakhawat sohan
shakhawat sohan
প্রকাশ : ৬ জুলাই ২০২৫ ১১:৩৪ দুপুর
পঠিত : ৪
বৈছাআ নেতা নিজাম উদ্দিন সাময়িক বহিষ্কৃত, চাঁদাবাজির অভিযোগে পুলিশের কাছে নারীর চিঠি
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

এর আগে নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে নগর পুলিশের কমিশনারকে চিঠি দিয়েছেন রিয়াজুল জান্নাত নামের এক নারী। চিঠিতে তিনি দাবি করেন, তাঁর স্বামী নওশেদ জামালের কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন নিজাম উদ্দিন। টাকা না দেওয়ায় ‘মিথ্যা’ মামলায় তাঁকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়।

ওই অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার কোতোয়ালি থানা পুলিশ নওশেদ জামালকে গ্রেপ্তার করে।

চিঠির বিষয়টি প্রকাশ্যে আসার পর সংগঠনটির প্রতি জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এই প্রেক্ষাপটে শনিবার সন্ধ্যায় বৈছাআ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নিজাম উদ্দিনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশিদ) এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়, সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে নিজামের বিরুদ্ধে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে আরও উল্লেখ করা হয়, কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে আগামী তিন কর্মদিবস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নিজাম উদ্দিন বলেন, ‘কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। যথাসময়ে কেন্দ্রে লিখিত জবাব পাঠিয়ে দেব।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।