দক্ষিণ পূর্ব

বোয়ালখালীতে দোকানে অভিযান, শটগান-গুলিসহ অস্ত্র উদ্ধার; ব্যবসায়ী আটক

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
বোয়ালখালীতে দোকানে অভিযান, শটগান-গুলিসহ অস্ত্র উদ্ধার; ব্যবসায়ী আটক

সংগ্রহীত

বোয়ালখালী উপজেলায় একটি দোকানে অভিযান চালিয়ে একটি শটগান, দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে দোকান মালিককে আটক করা হয়েছে।

শনিবার রাত আনুমানিক ৮টার দিকে বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল এলাকার চৌধুরী হাটে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি মো. সাইফুল আলম ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল চৌধুরী হাটে অবস্থিত সাইফুলের দোকানে তল্লাশি চালায়। তল্লাশির সময় দোকানের ভেতরে গোপনে রাখা অবস্থায় একটি শটগান, দুটি গুলি ও একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযানের পর আটক সাইফুল আলমকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।