নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান।
আবু সুফিয়ান বলেন, আওয়ামী লীগ বিরোধী দল ও মত দমনে তৈরি করেছিল ‘আয়নাঘর’ নামে গোপন কারাগার। নির্বাচন ছাড়াই ক্ষমতায় টিকে থাকতে অনুগত লোকদের দুর্নীতি, লুটপাটের সুযোগ দিয়ে গড়ে তুলেছিল ‘আওয়ামী সুবিধাভোগী গোষ্ঠী’। যাদের ওপর ভর করে তারা একের পর এক সাজানো-পাতানো নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় টিকে ছিল।
তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর লড়াই-সংগ্রামের পর আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে উৎখাত করতে পেরেছি। আমাদের আন্দোলন সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষার মূল লক্ষ্য ছিল মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। সবাইকে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। যে দেশে থাকবে না সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়-অত্যাচার। সে নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রস্তুত হতে হবে। জনগণের জন্যই বিএনপির রাজনীতি। সকল জাতীয় দুর্যোগে বিএনপিই জনগণের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়।
জনগণের কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আবু সুফিয়ান বলেন, জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করবে। প্রয়োজনীয় সব সংস্কার করবে নির্বাচিত সরকার। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই। এতে করে পতিত ফ্যাসিবাদি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠবে। তারা নানা নামে, নানা ঢংয়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলার চেষ্টা করছে। দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র ও চক্রান্তও থেমে নেই। নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়।
এ দোয়া ও ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।
বোয়ালখালী উপজেলা বিএনপি'র আহবায়ক হাজী ইসহাক চৌধুরীর সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব মহসিন খোকন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক আরেফিন রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপি সদস্য সচিব জনাব হামিদুল হক মান্নান।
বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুঁইয়া, বোয়ালখালী উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ইন্জিনিয়ারিং ইকবাল, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব আক্কাস খাঁন, খরণদ্বীপ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জনাব ওয়াহিদুল আলম, বোয়ালখালী পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক আবদুল করিম, যুগ্ম আহবায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক শেখ মনির উদ্দিন, সারোয়াতলী ইউনিয়ন বিএনপি সভাপতি প্রকৌশলী এস এম তারেক, চরখিজিরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব এম কপিল উদ্দিন, খরণদ্বীপ ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব নুরুল আমিন, কধুরখীল ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব কপিল উদ্দিন, আমুচিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব আবু ছিদ্দিক, করলডেঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি ইকবাল মেম্বার, শাকপুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজী পেয়ার মোহাম্মদ, সারোয়াতলী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ছোটন, কধুরখীল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাফু, করলডেঙ্গা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বশর, খরণদ্বীপ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ আনচারী, আমুচিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলম, বিএনপি নেতা আবুল বশর, আজগর মেম্বার, আলী আজম, সোলাইমান মেম্বার, বাবর আলী, শাহ আলম, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক সায়েম উদ্দিন টিটু, যুগ্ম সম্পাদক নুরুল আবসার আশিক, পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মুহিদুল জিকু, যুগ্ম আহবায়ক জাহেদুল রাশেদ, নজরুল ইসলাম, ওমর ফারুক, নাজিম উদ্দীন বাহাদুর, এডভোকেট শহিদ, হাজী মোহাম্মদ জাহেদ, আশরাফ হোসেন লিটন, তৌহিদুল ইসলাম জুয়েল, মো. ইদ্রিস, মোহাম্মদ সাদ্দাম, মিশল, কামাল উদ্দীন, মোহাম্মদ সাদ্দাম, শহিদুল ইসলাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী মানিক, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী, নূর হোসেন, এস এ রাসেল, সাইফুল ইসলাম পাবেল, নুর উদ্দীন, এমরান, মামুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মীর ইলিয়াস, সহ-সভাপতি মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ নাছের, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য শাহাদাৎ হোসেন জিকু, মোহামদ জাহেদ, বোয়ালখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী আরমান আলম, জাহাঙ্গীর আলম পারভেজ, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ তামিম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আকিব, জাহেদ, মোস্তফা, এরশাদ আলম, আবুল কাসেম রানা প্রমুখ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।