দক্ষিণ পূর্ব

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক গ্রেপ্তার

RAFIQ HYDER
প্রকাশ : ২১ জানুয়ারী ২০২৬
পঠিত :
বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবির একটি সূত্র মঙ্গলবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

জাহেদুল হক স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলাসহ একাধিক মামলার আসামি জাহেদুল হক। তাঁর বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি, রাজনৈতিক প্রভাব খাটানো এবং জমি দখলের অভিযোগেও মামলা রয়েছে।

পুলিশের তথ্যমতে, চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও খুলশী থানায় দায়ের করা মামলাগুলোতে তিনি এজাহারভুক্ত আসামি। এ ছাড়া রাজধানীর ধানমন্ডি থানায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ একটি মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ক্ষমতার অপব্যবহার করে আসছিলেন জাহেদুল হক। তাঁদের ভাষ্য, তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলতে কেউ সাহস পেত না। অভিযোগ রয়েছে, বিগত সরকারের শাসনামলে তিনি দলীয় প্রভাব ব্যবহার করে সৎ ভাইদের সম্পত্তিও দখল করেন।

রহা 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।