দক্ষিণ পূর্ব

বোয়ালখালীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

RAFIQ HYDER
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫
পঠিত :
বোয়ালখালীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বোয়ালখালীতে বিষপানে তানজু আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানজু আক্তার উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা গ্রামের প্রবাসী মো.নুরুন্নবীর স্ত্রী।  

স্থানীয়রা জানান, তানজু আক্তারের স্বামী মো.নুরুন্নবী সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী।

রাতে তানজুকে প্রবাস থেকে নুরুন্নবী মুঠোফোনে না পেয়ে পাশের বাড়ির এক বয়স্ক মহিলাকে ফোন করে জানান- তার স্ত্রী ফোন ধরছে না। ওই মহিলাসহ প্রতিবেশীরা তানজুকে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকেন।
এরপর তানজু বিষপান করেছে জানালে, মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।