দক্ষিণ পূর্ব

ব্রিটিশ বাংলাদেশী হাইকমিশনে 'জাস্টিস ফর জুলাই ইউকে'র স্মারকলিপি প্রদান

RAFIQ HYDER
প্রকাশ : ৯ জুলাই ২০২৫
পঠিত :
ব্রিটিশ বাংলাদেশী হাইকমিশনে 'জাস্টিস ফর জুলাই ইউকে'র স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশের ইতিহাসে রক্তাক্ত ৩৬ জুলাইয়ের শহীদ ছাত্র ও জনতার স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’ ব্রিটিশ বাংলাদেশী হাইকমিশনে একটি  স্মারকলিপি প্রদান করেছে।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি মো: ওয়ারিসুল ইসলামের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’-এর নেতৃবৃন্দ ১৩ দফা দাবি সহ, “জুলাই সনদপত্র”, এবং প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত সুপারিশসমূহ তুলে ধরেন।

স্মারকলিপিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য পৃথক অনুলিপি প্রদান করা হয়, যা হাইকমিশনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছানোর অনুরোধ জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আমিন উদ্দিন, সেক্রেটারি আবু তালহা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুল ইসলাম নাসিম, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সালাহ উদ্দিন গাজী, অর্থ সম্পাদক আব্দুল হাই সুফিয়ান, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আবুল খায়ের, মিডিয়া ও পাবলিকেশন সেক্রেটারি জাফর ইমরান এবং সহকারী অর্থ সম্পাদক মিজানুর রহমান।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, “৩৬ জুলাই নিয়ে বর্তমান বড় রাজনৈতিক নেতাদের বক্তব্যে প্রবাসী বাংলাদেশীরা উদ্বিগ্ন। তারা বলেন আমাদের মনে রাখতে হবে আজ আমরা যারাই স্বাধীনভাবে কথা বলার সাহস ও সুযোগ পাচ্ছি তা কিন্তু জুলাই  যোদ্ধাদের অবদান, তাই জুলাই আন্দোলনের বীরত্বকে বাচিয়ে রাখার স্বার্থে জুলাই সনদ গুরুত্বপূর্ণ। 
তারা দাবী জানান অনতিবিলম্বে জুলাই সনদ ঘোষণার।
 পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতের বিষয়ে প্রতিনিধি দল জোর দেন।

/রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।