দক্ষিণ পূর্ব

ব্লেন্ডার ও বাসন রাখার স্ট্যান্ডে লুকানো ৫৬৬ গ্রাম স্বর্ণ, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী আটক

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১১:৩০ দুপুর
পঠিত : ৩০
ব্লেন্ডার ও বাসন রাখার স্ট্যান্ডে লুকানো ৫৬৬ গ্রাম স্বর্ণ, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী আটক

ছবি

Degchibarictg
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রান্নার সরঞ্জাম ও বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে লুকিয়ে আনা ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবুধাবি থেকে আসা কামরুল ইসলাম নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।

রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে চট্টগ্রামে আসেন কামরুল ইসলাম। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কাস্টমস হলে ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় কামরুলের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় ডিজিএফআইয়ের সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থামান। পরে বিমানবন্দরে কর্মরত ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে তাঁর ব্যাগেজ তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো চারটি স্বর্ণদণ্ড উদ্ধার করা হয়। এসব স্বর্ণদণ্ডের ওজন ৪৬৬ গ্রাম। এ ছাড়া তাঁর কাছ থেকে ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চুড়িও উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন ৫৬৬ গ্রাম।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ও মূল্য নির্ধারণের পর চালানটি বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের পর তাঁকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।