দক্ষিণ পূর্ব

ভারতের চাপে আইসিসির কোনো অযৌক্তিক শর্ত মানব না’

মনির ফয়সাল
প্রকাশ : ২০ জানুয়ারী ২০২৬
পঠিত :
ভারতের চাপে আইসিসির কোনো অযৌক্তিক শর্ত মানব না’

দক্ষিণপূর্ব ডেস্ক


ভারতের পক্ষ নিয়ে আইসিসি যদি অযৌক্তিক শর্ত আরোপ করে, তাহলে বাংলাদেশ সেসব শর্ত মেনে নেবে না। এমন স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।


বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড– ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন এক খবর প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেবে, এমন কোনো কথা আমরা আনুষ্ঠানিকভাবে শুনিনি। কথা হচ্ছে, যদি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আইসিসি আমাদের ওপর চাপ সৃষ্টি করে বা অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সে অযৌক্তিক শর্ত মানবো না।’


তিনি আরও যোগ করেন, ‘এর আগে এমন উদাহরণ আছে। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলার পর আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। খুবই যৌক্তিক কারণে আমরা ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করে ভারতে খেলাতে আমাদের বাধ্য করা যাবে না।


এমএইচএফ


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।