নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র আগেও হয়েছিল। তাই সবাইকে সজাগ থাকতে হবে। ধানের শীর্ষ প্রতীকের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে ষড়যন্ত্র মোকাবেলায় ধানের শীর্ষে ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমানকে জয়যুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, ভারতের তাবেদারী এদেশে আর চলবে না। বাগানবাজার সীমান্ত এলাকা দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে ঢুকতে দেয়া হবে না।
সোমবার (১০ অক্টোবর) ভারত সীমান্ত এলাকা ফটিকছড়ি উপজেলার বাগানবাজারের আধারমানি জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার আলমগীর এসব কথা বলেন।
বাগান বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু মেম্বার এর সভাপতিত্বে ও আলা উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মুনসুর আলম চৌধুরী, মো. এনাম, আবুল খায়ের, শাহ্ নেওয়াজ সেবুল মেম্বার, বেলাল সওদাগর, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, জালাল চৌধুরী, মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু,
জাহেদ মেম্বার, বেলাল মেম্বার, আমান উল্লাহ, মহিন উদ্দিন, আব্দুল হক, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, সানবিসহ প্রমূখ।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।