দক্ষিণ পূর্ব

ভারত যাচ্ছে না প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬
পঠিত :
ভারত যাচ্ছে না প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে, গত ৫ আগস্ট নয়াদিল্লিতে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনার প্রকাশ্য সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনায় এই প্রক্রিয়া ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ঢাকা।

 

রবিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতীয় কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানানো হয়েছে।

 


বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

 


একই সঙ্গে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের অভিযুক্ত হত্যাকারীদের বাংলাদেশে হস্তান্তরেরও অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

 


বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেশী দেশসহ অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ তার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অব্যাহত রাখবে।

 

সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এসব সম্পর্ক এগিয়ে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।