দক্ষিণ পূর্ব

ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-এনসিপিকে দিতে হবে: রাশেদ খান

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ০৫:২১ সকাল
পঠিত : ২৬
ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-এনসিপিকে দিতে হবে: রাশেদ খান

ছবি

Degchibarictg

ভিপি নুরুল হক নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান বলেন, বিরোধী রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে তেজস্বী ভাব থাকতে হয়। জামায়াত-শিবির ও এনসিপি মিলিয়েও এমন কোনো নেতা নেই, যাঁর কণ্ঠে সেই তেজ রয়েছে। নেতার মধ্যে এমন বারুদঝরা বজ্রকণ্ঠ থাকতে হয়, যা জনতার রক্তে শিহরণ ও উন্মাদনা সৃষ্টি করে।

তিনি আরও বলেন, জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়। তাঁর ভাষ্য, গুপ্ত রাজনীতি কিংবা গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগ করার মধ্য দিয়ে এমন কণ্ঠ অর্জন করা যায় না।

রাশেদ খান লেখেন, ‘আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে।’ বিরোধী রাজনীতিতে নুরের কণ্ঠে যে তেজ ছিল, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে এসেছিল বলেও মন্তব্য করেন তিনি।

তবে জামায়াত-এনসিপির কথিত ভণ্ডামির বিরুদ্ধে নুরকে আবারও আগের সেই তেজস্বী রূপে দেখা গেছে বলে দাবি করেন রাশেদ খান।

পোস্টে তিনি আরও বলেন, ‘ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে।’

নুরুল হক নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে তাঁকে কাছ থেকে চেনেন উল্লেখ করে রাশেদ খান লেখেন, ‘ভিপি নুর মানেই একটা বারুদ।’

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।