দক্ষিণ পূর্ব

ভুয়া সাংবাদিকের প্রেমের ফাঁদে তরুণী, ব্ল্যাকমেইল করে ২১ ভরি স্বর্ণ নিয়ে চম্পট

sathi
প্রকাশ : ২৩ মে ২০২৫
পঠিত :
ভুয়া সাংবাদিকের প্রেমের ফাঁদে তরুণী, ব্ল্যাকমেইল করে ২১ ভরি স্বর্ণ নিয়ে চম্পট
ভুয়া সাংবাদিক সেজে প্রেম, ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেয় ২১ ভরি সোনা 

চট্টগ্রামে নিজেকে “সাংবাদিক" পরিচয় দিয়ে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে শাফায়েত উল্লাহ আকাশ (১৯) নামের এক প্রতারক। সম্পর্ক গভীর হলে মেয়েটির ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শুরু করে ব্ল্যাকমেইল। দীর্ঘ ছয় মাসে রিয়াদ ভিকটিমের কাছ থেকে ২১ ভরি সোনা ও নগদ ১ লাখ ৬০ টাকা হাতিয়ে নেয়। প্রতারক তরুণ নিজেকে দৈনিক নতুন দিন ও বায়েজিদ সংবাদ নামে দুটি ভুঁইফোড় অনলাইন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে আসছিল বিভিন্ন স্থানে। 

তবে শেষ পর্যন্ত পুলিশি তৎপরতায় সে ধরা পড়ে। বৃহস্পতিবার (১৭ মে) রাতে চকবাজারের বালি আর্কিড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৮ মে) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন। 

গ্রেপ্তার আকাশ সাতকানিয়া উপজেলার দেওদিঘী  এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, আকাশ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে একের পর এক তাকে ব্ল্যাকমেইল করে কয়েক দফায় সোনাগুলো হাতিয়ে নেয়। সে মোট ২১ ভরি সোনা হাতিয়ে নেয়। যার দাম ৩১ লাখ ৫০ হাজার টাকা। 

পুলিশ আরও জানায়,প্রেমের সম্পর্ক গভীর হলে একপর্যায়ে ভিডিও কল, ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে আকাশ। পরে সে ছবি এডিট করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রথমে ২ লাখ হাজার টাকা দাবি করে। মেয়েটি ভয়ে রাজি হয়ে প্রথমে সোনা ও পরে নগদ অর্থ দিতে থাকে।
 
তবে ২১ ভরি সোনা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা দেওয়ার পরও সে আরও টাকা দাবি করলে ভিকটিমের পরিবার কোতোয়ালি থানায় অভিযোগ করে। পুলিশ আকাশকে গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে ১৬ ভরি সোনা ও ৬ লাখ টাকা উদ্ধার করে। ৫ টাকা মূলত সে বাকি ৫ ভরি সোনা বিক্রি করে জমা করে। 

তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবারই তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশের সতর্কবার্তা:
পুলিশ নাগরিকদের অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে ব্যক্তিগত ছবি বা তথ্য কারও সঙ্গে শেয়ার করার আগে সচেতন হতে বলা হয়েছে।

এম

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।