দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম নগরে ভেজাল ঘি তৈরি করায় ১০ হাজার টাকা জরিমানা

Masud forhan
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫
পঠিত :
চট্টগ্রাম নগরে ভেজাল ঘি তৈরি করায় ১০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় পাম ওয়েল ও ক্যামিকেল দিয়ে ভেজাল ঘি তৈরি করায় মতিন এন্ড কোম্পানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সাড়ে ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসূফ হাসান ও বিএসটিআই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আতুরার ডিপো এলাকায় দীর্ঘদিন ধরে ভেজাল ঘি তৈরি করছিল মতিন এন্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার সকালে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসূফ হাসান ও বিএসটিআই। 

এসময় পাম ওয়েল ও ক্যামিকেল দিয়ে ভেজাল ঘি তৈরির দায়ে মতিন এন্ড কোম্পানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।