দক্ষিণপূর্ব ডেস্ক
চট্টগ্রাম, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০.৩৫ টোর দিকে এ ভূকম্পন অনুভূত।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
ভূমিকম্পের পর চট্টগ্রাম ও রাজধানীর বিভিন্ন একালার মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসতে দেখা যায়। সুমন নামের ঢাকার এক বাসিন্দা বলেন, আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প এটা।
চট্টগ্রামের বাকলিয়া এলাকার বাসিন্দা হোসেন বলেন, হঠাৎ করে দেখি বিল্ডিং দুলছে, এতে আতঙ্কিত হয়ে উঠি আমরা। তাড়াতাড়ি খোলা জায়গায় চলে যায়।
তাৎক্ষণিকভাব কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে তথ্য জানা যায়নি। ভূমিকম্পের তীব্রতা মাঝারি হলেও, উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় কম্পন বেশ জোরালো ছিল বলে জানা গেছে।
এদিকে পাকিস্তানেও ভূমিকম্প আঘাত হেনেছে। সংবাদমাধ্যম এনডিটিভি জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী জানিয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) ভোরে দেশটিতে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১৩৫ কিলোমিটার গভীরে।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।