দক্ষিণ পূর্ব

সন্তানকে শিক্ষকরাই শিক্ষা দিয়ে গড়ে তুলেন: সরোয়ার আলমগীর

RAFIQ HYDER
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫
পঠিত :
সন্তানকে শিক্ষকরাই শিক্ষা দিয়ে গড়ে তুলেন: সরোয়ার আলমগীর
ডেস্ক রিপোর্ট: 

'চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেন একজন সন্তানকে অভিভাবকের পরে শিক্ষকরা শিক্ষা দিয়ে গড়ে তুলেন। আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি  শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে উম্মুল আশেকীন মনোয়ারা বেগম হেফজ বিভাগ ও এতিমখানা। তিনি মওলা হুজুর সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর রেফারেন্স দিয়ে জানান, এতিমরা তাঁরেই সন্তান, এর চেয়ে বড় পাওয়া আর কি আছে। 

শনিবার (২৬ এপ্রিল) ফটিকছড়ির মাইজভান্ডার দরবারে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান' উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে সফল শিক্ষার পথে অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীর একত্রিকরণ ' বিষয়ক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মাকসুদুর রহমান হাসনুর সভাপতিত্বে সুপার আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন-সৈয়দ মোরশেদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, সৈয়দ সাকলাইন মাহমুদ, ডাঃসামিউল করিম, মোহাম্মদ জালাল উদ্দীন চৌধুরী,  কুমার দে, অধ্যক্ষ মওলানা আবুল কাছেম। 

এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক হাফেজ আবুল কালাম, রবিউল হোসেন, শাফায়াত হোসাইন, রাশেদ আলী, হাফজ মহিউদ্দিন, মোবারক হোসেন, আবু হানিফ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। দোয়া মুনাজাত করেন হাফেজ আবুল কালাম।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।