দক্ষিণ পূর্ব

মন্দিরে প্রার্থনার সময় ১০ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা, গ্রেপ্তার ১

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ০৪:১৮ দুপুর
পঠিত : ৪৩
মন্দিরে প্রার্থনার সময় ১০ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা, গ্রেপ্তার ১

ছবি

Degchibarictg

ভারতের মহারাষ্ট্রের পুনে শহরের নিগদি এলাকার একটি শিবমন্দিরে প্রার্থনা করতে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টার শিকার হয়েছে ১০ বছর বয়সী এক শিশু। এ ঘটনায় বিশাল সিংহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মন্দিরের ভেতরে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ঘটনার দৃশ্য ধরা পড়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় শিশুটি মন্দিরে একাই প্রার্থনা করছিল। প্রার্থনা শেষে শিবের বিগ্রহের সামনে মাথা নত করে প্রণাম করার সময় পেছন থেকে তাকে জাপটে ধরেন অভিযুক্ত। পরে শিশুটিকে মন্দিরের দেয়ালের দিকে টেনে নেওয়ার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ সময় শিশুটি প্রাণপণে বাধা দেওয়ার পাশাপাশি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজে অভিযুক্তের পালিয়ে যাওয়ার পর শিশুটিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনার সময় অভিযুক্ত মন্দিরের বাইরের একটি পুকুর থেকে পানি নিতে এসেছিলেন। মন্দিরের ভেতরে শিশুটিকে একা দেখে তিনি সেখানে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে।

পরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দেয়। এরপর পরিবারের পক্ষ থেকে নিগদি থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উত্তরপ্রদেশের বাসিন্দা বিশাল সিংহকে গ্রেপ্তার করে। তিনি এক মেট্রো ঠিকাদারের অধীনে কাজ করতেন বলে জানা গেছে।

নিগদি থানার সিনিয়র পুলিশ পরিদর্শক মহেশ বাঁসোড়ের নির্দেশনায় এ ঘটনার তদন্ত চলছে। এদিকে, মন্দিরের মতো ধর্মীয় স্থানে শিশুর নিরাপত্তা নিয়ে ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।