দক্ষিণ পূর্ব

মহেশখালীতে সন্ত্রাসী জিয়ার নেতৃত্বে কেন্দ্র দখলের অভিযোগ

Masud forhan
Masud forhan
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৪ দুপুর
পঠিত : ৬
মহেশখালীতে সন্ত্রাসী জিয়ার নেতৃত্বে কেন্দ্র দখলের অভিযোগ

কেন্দ্র দখলের চেষ্টা

Degchibarictg

মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নে স্থানীয় সন্ত্রাসী ও ডজন মামলার আসামি জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে। 

 

বুধবার(১১ জানুয়ারি) রাত ৮টার দিকে কালারমার ছড়া আদর্শ দাখিল মাদরাসা কেন্দ্রে ঘটনা ঘটে। 

 

জানা গেছে, বুধবার রাতে স্থানীয় সন্ত্রাসী জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান জিয়াসহ বেশ কয়েকজন কালারমার ছড়া ইউনিয়নের আদর্শ দাখিল মাদরাসা কেন্দ্রে গিয়ে অবস্থান নেন। পরে মাদরাসা মসজিদে নামাজ শেষে কয়েকজন তাদের সেখানে দেখতে পান। তারা প্রশাসনকে খবর দিলে জিয়াসহ অন্যরা পালিয়ে যায়। এরআগে এ ঘটনায় বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে বাকবিতন্ডায় হয়। 

 

এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইমরান মাহমুদ ডালিম বলেন, বিষয়টি জানার পরপরই সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। ততক্ষণে তারা পালিয়ে যান।

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।