দক্ষিণ পূর্ব

মহেশখালীর এলএনজি টার্মিনাল চালু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৬ আগস্ট ২০২৬ ০১:২৭ দুপুর
পঠিত : ৪
মহেশখালীর এলএনজি টার্মিনাল চালু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ

ছবি সংগৃহীত

Degchibarictg

দক্ষিণপূর্ব ডেস্ক 

 

দুই সপ্তাহ আগে বিকল হয়ে যাওয়া কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনাল আংশিকভাবে চালু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে টার্মিনালটি পুনরায় চালু করা হয়।

 

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বর্তমানে টার্মিনালটি থেকে দৈনিক ১১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

 

এর আগে টার্মিনালটি বিকল হওয়ার আগে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ওই ঘটনার পর এক্সিলারেট এনার্জি পরিচালিত টার্মিনালটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসে এবং দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সংকট দেখা দেয়।

 

উল্লেখ্য, সমুদ্রপথে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ভাসমান টার্মিনাল বা এফএসআরইউতে গ্রহণ ও সংরক্ষণ করা হয়। পরে সেখানে এলএনজিকে পুনরায় গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

 

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।