দক্ষিণ পূর্ব

পটিয়ায় বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

mainulislam
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫
পঠিত :
পটিয়ায় বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৪
পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী ও দুইজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ৪ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার (১৩ আগস্ট) ভোরে কোলাগাঁও ইউনিয়নের মোহাম্মদ নগরে অভিযান চালিয়ে বাবুল হক (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘর থেকে ১০০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে পটিয়া থানা পুলিশ ও পটিয়া আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে ধলঘাট ইউনিয়নের রুপনাগাছা এলাকায় এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও ১ লিটার চোলাইমদ উদ্ধার হয়।

এ ছাড়া থানার পৃথক অভিযানে ভাটিখাইন ইউনিয়নের বাবুল দে ও পটিয়া পৌরসভার মো. কামাল উদ্দিন নামের দুই জনকে জিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এম

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।