দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে মাদক ও পতিতা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে নামল এলাকাবাসী

mainulislam
প্রকাশ : ৪ মে ২০২৫
পঠিত :
ফটিকছড়িতে মাদক ও পতিতা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে নামল এলাকাবাসী
ফটিকছড়ি সংবাদদাতা:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের কুম্ভারপাড়া-রশিদাপকুর মসজিদ ও কালুপুকুর মসজিদ এলাকার মাদক ও পতিত ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে নেমেছ স্থানীয়রা। ওই এলাকার পাঁচটি সমাজের যৌথ উদ্যোগে গত শনিবার (৩ মে)  বিকেলে  এক প্রতিবাদ সভা করে স্থানীয় বাসিন্দারা। এতে তারা মাদক ও পতিতা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশের কাছে জোর দাবি জানিয়েছে। তারা বলেন, অসামাজিক কার্যকলাপে সমাজের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে, তেমনি যুবসমাজকে ধ্বংস করা হচ্ছে। এখনি সময় এসব অপকর্মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। 

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী মোঃ হাসান ও সঞ্চালনায় ছিলেন, মোঃ কাশফি। এতে কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ হাবিব। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আজগর।তিনি জানান, মাদক ব্যবসার বিরোধিতা করায় কিছু দিন আগে মাদক ও পতিতা ব্যবসায়ীদের আক্রমণের শিকার হতে হয়েছে। শুধু তাই নয় তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। এসময় তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান। 
হাসানুল করিম বলেন, যুব সমাজের সুন্দর আগামী ও মাদকমুক্ত, বেহায়াপনামুক্ত বাংলাদেশ গড়তে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
সমাজ প্রতিনিধি মো:মোজাফফর আনসারী বলেন,    মাদকাসক্ত ও মাদক বিক্রেতাদেরকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান। 

এতে আরও বক্তব্য রাখেন, মোঃ আব্দুল্লাহ মেম্বার ও মো: মোজাহের, মোঃ জাহাঙ্গীর, মোঃ আলী, মোঃ মিজানুর রহমান, মোঃ ইলিয়াস, মোঃ জানে আলম, হাসান চৌধুরী, মো. এমদাদুল্লাহ আনসারী, মাওলানা মোঃ করিম ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এম

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।