নিজস্ব প্রতিবেদক
নগরের হালিশহর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে হালিশহর থানার উত্তর হালিশহর গলিচিপা পাড়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নগরের হালিশহর থানার উত্তর হালিশহর গলিচিপা পাড়ার হাজী বাড়ির মালেক সওদাগরের বাড়িতে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে অভিযান চালানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে মো.সালমানকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ির রান্নাঘরে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে বিশেষ কৌশলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। উদ্ধারকৃত গাঁজাসহ তাকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
পারভেজ/এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।