দক্ষিণ পূর্ব

পটিয়ায় প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

মনির ফয়সাল
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৫
পঠিত :
পটিয়ায় প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

পটিয়ায় উপজেলায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস জব্দ ও ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

রবিবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন। এরআগে শনিবার  (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাদের ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল্লাহ আল মামুন (৪১), মো. মাঈন উদ্দিন (৩০), মো. রাশেদুল আলম (৩৮),  মো. জসিম উদ্দিন (৪১) ও মো. জুনায়েদ তানভীর তরফদার (২৯)।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কক্সবাজার থেকে দুটি হায়েস মাইক্রোবাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর) সকালে পটিয়ার কাদের ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়।  চেকপোস্টে পৌঁছালে গাড়ি দুটির আরোহীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করে। পরে একটি গাড়ির ড্রাইভারের সিটের নিচে রাখা ব্যাগ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাসও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের এবং মাদকদ্রব্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।