দক্ষিণ পূর্ব

মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

sathi
প্রকাশ : ৬ মার্চ ২০২৫
পঠিত :
মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

 
নিজস্ব প্রতিবেদক:
 
চট্টগ্রাম নগরের মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের উদ্যোগে এবারও অসহায় ও দু:স্থদের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল তিনটায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন ক্লাব নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক  নূর জাহেদ বাবলু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সালাউদ্দিন।এসময় আরও উপস্থিত ছিলেন, সদরঘাট থানা বিএনপি নেতা আজম খাঁন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত,যুবদল নেতা মোহাম্মদ রাজীব,  ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদ আলী,  কৃষক দলের সদস্য সচিব সিব্বির হোসেন সাব্বির, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তুহিন। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান, মো: মোমিন, মোঃ কামাল, জসিম মেহেদীসহ মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের নির্বাহী কমিটির সদস্য আলাউদ্দীন ভূইয়া, ফারুক রানা, আবদুল হামিদ নয়ন, মোঃ ফয়সাল, রিজভী হাসান সানি, সোহেল খান, সাইমন আহমেদ সাহেদ, শহিদুল ইসলাম শহিদ। অনুষ্ঠানে দুই শতাধিক পরিবারের মাঝে রোজার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।