দক্ষিণ পূর্ব

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের আহ্বায়ক কমিটি গঠন

mainulislam
প্রকাশ : ৪ মে ২০২৫
পঠিত :
মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের আহ্বায়ক কমিটি গঠন
 নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে 'মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন - চট্টগ্রাম' এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩ মে) মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ‘আজকের পত্রিকা’র আবদুল কাইয়ুম এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ‘দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’-এর রিপোর্টার আশিক আরেফিন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাব ও গঠনের দায়িত্ব পালন করবেন। এ সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।

এ বিষয়ে আহ্বায়ক আবদুল কাইয়ুম বলেন, “চট্টগ্রামে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মর্যাদা রক্ষা এবং অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এই প্ল্যাটফর্মকে শক্তিশালী করতে চাই। সামনে একটি কার্যকর ও প্রতিনিধিত্বমূলক কমিটি উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সদস্য সচিব আশিক আরেফিন বলেন, “আমরা চাই সংগঠনটি হোক সাংবাদিকদের কল্যাণের মূলভিত্তি। সকলের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করে আমরা একটি স্বচ্ছ ও গতিশীল কমিটি গঠনের জন্য কাজ করব।”
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে মাল্টিমিডিয়া রিপোর্টারদের সাহসিক ভূমিকাও বিশেষভাবে প্রশংসিত হয়েছে। রাস্তায় চলমান আন্দোলনের প্রত্যক্ষ চিত্র, লাইভ আপডেট, ভিডিও প্রতিবেদন ও সাধারণ মানুষের কণ্ঠ সরাসরি দর্শক-শ্রোতার কাছে পৌঁছে দিয়েছেন এই গণমাধ্যমকর্মীরা। কঠিন পরিস্থিতিতেও তারা মাঠে থেকে সত্য তুলে ধরে সাংবাদিকতার নতুন ধারা ও দায়িত্বশীলতার অনন্য নজির স্থাপন করেছেন।

এই নতুন কমিটির হাত ধরে চট্টগ্রামে মাল্টিমিডিয়া সাংবাদিকতার অগ্রযাত্রা আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
এম 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।