দক্ষিণ পূর্ব

মিছিলে মিছিলে সমাবেশে আসতে শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা

RAFIQ HYDER
প্রকাশ : ২৫ জানুয়ারী ২০২৬
পঠিত :
মিছিলে মিছিলে সমাবেশে আসতে শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক 

তারেক রহমানের চট্টগ্রাম সফরে নির্বাচনী জনসভা-২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নেতাকর্মীরা দলে দলে মিছিলে মিছিলে বিভিন্ন স্লোগান নিয়ে প্রোগ্রামস্থলে আসতে শুরু করেছেন। 

রবিবার (২৫ জানুয়ারি) নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে স্লোগানে স্লোগানে পলোগ্রাউন্ড মাঠে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। 

সারা চট্টগ্রাম থেকে জেলা উপজেলার নেতাকর্মীরা প্রোগ্রাম স্থলে ভিড় করছেন। তারা সমাবেশস্থলে বিভিন্ন স্লোগান নিয়ে যোগ দিচ্ছেন। "জিয়ার সৈনিক, একহও লড়াই কর" "সবার আগে বাংলাদেশ, ষড়যন্ত্রের হয়নি শেষ" বলে বলে স্লোগান দিচ্ছে। 

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে আগত উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহজালাল সাগর বলেন, রাত সাড়ে ৩টায় ঘুমধুম থেকে রওনা দিয়েছি দেশনায়ক তারেক রহমানকে দেখার জন্য । সাড়ে আটটার দিকে সমাবেশে এসে পৌঁছেছি। এত সকাল সকাল কেন এসেছেন—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রিয় নেতাকে (তারেক রহমান) সামনাসামনি মনভরে দেখব। তাই মঞ্চের কাছে বসার জন্য চলে এসেছি। সকালে আসায় মঞ্চের কাছে বসার সুযোগটা পেলাম।

বান্দরবান ৩০০ নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী জাগো নিউজকে বলেন, সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা এসেছেন। আশপাশের উপজেলা থেকে নেতা-কর্মীরা গতকাল রাতে নগরে এসে গেছেন। তিনি বলেন, সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে। আমি বান্দরবানবাসীকে ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামে আসার জন্য। 

রহা 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।