নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানের হত্যা মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে এহতেশামুল হক প্রকাশ ভোলাকে আটক করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, তার বিরুদ্ধে মামলার বিষয়ে যাচাই-বাছাই চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশ সূত্র জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী এহতেশামুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। ২০১৫ সালের ১০ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানার তেলিপট্টি এলাকায় অঞ্জলী রানীকে হত্যা করা হয়।
পরের বছর ২০১৬ সালের ৫ জুন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা হন।
এ ঘটনায় মামলার তদন্ত শুরুতে পুলিশ এবং পরে গোয়েন্দা পুলিশ দায়িত্ব নিয়েছে।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।