দক্ষিণ পূর্ব

মিথ্যা সংবাদের প্রতিবাদে আশ ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

shakhawat sohan
প্রকাশ : ৯ আগস্ট ২০২৫
পঠিত :
মিথ্যা সংবাদের প্রতিবাদে আশ ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (ASH Foundation) ও চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে আজ সংবাদ সম্মেলন করেছে। 

শনিবার (৯ আগষ্ট) সকালে লালখান বাজারের কুক আউট রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ফাউন্ডেশন ও চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের বিরুদ্ধে অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যকে ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, নেপালের সুনসারি জেলার একটি মসজিদ নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে ফাউন্ডেশনকে উগ্রবাদ ও ধর্মান্তর কার্যক্রমের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য।

তিনি আরও বলেন, ফাউন্ডেশন কর্তৃপক্ষ এ ঘটনাকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হিসেবে অভিহিত করে দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা দেন।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।