দক্ষিণ পূর্ব

মিরসরাইয়ে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আন্ডারপাস নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

shakhawat sohan
প্রকাশ : ২৫ জুন ২০২৫
পঠিত :
মিরসরাইয়ে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আন্ডারপাস নির্মাণের দাবিতে  ব্যবসায়ীদের মানববন্ধন
মিরসরাই প্রতিনিধি: 

ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই বারিয়ারহাট পৌরসদরে সড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে  আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও জনসাধারণ। 

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় বারইয়ারহাট পৌর এলাকার মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন আয়োজন করে বারইয়ারহাট পৌরবাজার উন্নয়ন কমিটি ও সাধারণ ব্যবসায়ীরা। এতে সভাপতিত্ব করেন বাজার উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী ইউসুফ মানিক এবং সঞ্চালনা করেন জাহিদুল হোসেন বাপ্পি।

বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন ভেন্ডার, সদস্য নাজমুল হক সোহাগ, নজরুল ইসলাম লিটন, আনোয়ার হোসেন, আবুল বাশার, আব্দুল মান্নান বাবুল, সাধারণ সম্পাদক কাজী ফারুক এবং সমাজসেবক কামরান হোসেন সোহরাওয়ার্দীসহ প্রমুখ।

বক্তারা বলেন, ব্যস্ততম এই মহাসড়কে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হন । কিন্তু নিরাপদ সড়ক পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ফুটওভার ব্রিজ থাকলেও তা দিয়ে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চলাচল করা কঠিন। এতে সাধারণ মানুষ যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন। তারা দ্রুত সময়ের মধ্যে বারইয়ারহাটে একটি আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণের জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

এএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।