দক্ষিণ পূর্ব

মিয়ানমারে পাচারের পথে ৬০০ বস্তা সিমেন্ট জব্দ,আটক ৫

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩ জুলাই ২০২৬
পঠিত :
মিয়ানমারে পাচারের পথে ৬০০ বস্তা সিমেন্ট জব্দ,আটক ৫

ছবি : সিমেন্ট জব্দ

পতেঙ্গা এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় তিন লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দের পাশাপাশি পাঁচজনকে আটক করা হয়েছে।

 

শুক্রবার (৩ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি সন্দেহভাজন কাঠের বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

 

কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কাঠের বোটটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

 

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা সিমেন্ট, কাঠের বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান, অবৈধ পণ্য পরিবহন ও সীমান্তবর্তী অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। উপকূলীয় অঞ্চলে চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।