দক্ষিণ পূর্ব

মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের সভাপতি গুলিবিদ্ধ

shakhawat sohan
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫
পঠিত :
মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের সভাপতি গুলিবিদ্ধ
দক্ষিণপূর্ব ডেস্ক
 
চট্টগ্রামের মীরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব গুলিবিদ্ধ হয়েছেন। 

শনিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার মস্তাননগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শনিবার রাতে মহাসড়কের পাশে একটি মোটরসাইকেলে অমল নামের এক ব্যক্তির পেছনে বসে ছিলেন রাজিব। এ সময় মুখোশধারী দুর্বৃত্তরা আরেকটি মোটরসাইকেলে এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে অমলের পায়ে একটি ও রাজিবের কোমরের দুই পাশে দুটি গুলি লাগে।

আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস জানান, রাত সাড়ে ১০টার দিকে রাজিবকে হাসপাতালে আনা হয়। তার কোমরের দুই পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চমেকে রেফার করা হয়েছে।

রাজিবের এক প্রতিবেশী জানান, ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। সবাই আতঙ্কিত। দ্রুত তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও আটক করতে পুলিশি অভিযান চলছে।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।