দক্ষিণ পূর্ব

মীরসরাইয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬
পঠিত :
মীরসরাইয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

সংগৃহীত ছবি

 

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি মাইক্রোবাস থেকে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত টয়োটা নোয়া মাইক্রোবাসটি জব্দ করা হয়। তবে পুলিশের ধাওয়া খেয়ে গাড়িতে থাকা মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

রোববার (১৬ আগস্ট) মীরসরাই উপজেলার ইকোনমিক জোন সড়কে এ অভিযান চালানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইকোনমিক জোন সড়কে পুলিশের একটি দল বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে সেটিকে ধাওয়া করে পুলিশ।

 

একপর্যায়ে মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায় গাড়িতে থাকা অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

 

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার, মাদকের উৎস ও সরবরাহকারী চক্র শনাক্ত এবং জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।